• Home  
  • সুপারকম্পিউটারের পূর্বাভাসে ফুটবল বিশ্বকাপ কারা পাবে
- Technology

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ফুটবল বিশ্বকাপ কারা পাবে

ফুটবল বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে, তা নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। ফুটবলপ্রেমীদের এই আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সুপারকম্পিউটার। সুপারকম্পিউটারটির এক পূর্বাভাসে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্পেনের। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। ইংল্যান্ডের […]

ফুটবল বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে, তা নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। ফুটবলপ্রেমীদের এই আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সুপারকম্পিউটার। সুপারকম্পিউটারটির এক পূর্বাভাসে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্পেনের। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।

ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই পূর্বাভাস মডেলে বিশ্বকাপ ফুটবল খেলতে যাওয়া দলগুলোর সামগ্রিক শক্তিমত্তা, খেলোয়াড়দের সাম্প্রতিক দক্ষতা, সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি ও কৌশলগত সমন্বয়সহ নানা বিষয় বিবেচনা করা হয়েছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় সবার ওপরে রয়েছে স্পেন। দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ২৬ দশমিক ১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, যার সম্ভাবনা ১৭ শতাংশ। এরপর রয়েছে ফ্রান্স (১৩ দশমিক ৫ শতাংশ), আর্জেন্টিনা (১২ দশমিক ৪ শতাংশ) ও পর্তুগাল (১০ দশমিক ৬ শতাংশ)। গবেষক দলের সদস্য বেনজামিন হোমস বলেন, ‘বুকমেকার’দের পূর্বাভাসের সঙ্গে তাদের মডেলের ফলাফলের যথেষ্ট মিল রয়েছে। তবে বিশ্লেষণে নরওয়েকে সম্ভাব্য চমক জাগানো দল হিসেবে দেখা যাচ্ছে। তাঁদের হিসাব অনুযায়ী, নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।

গবেষকদের মতে, এই সুপারকম্পিউটার খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার তথ্য বিশ্লেষণ করেছে। মাঠে একজন খেলোয়াড় কী প্রভাব ফেলতে পারেন, দলগত সমন্বয় কতটা কার্যকর হতে পারে এবং প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাব্য কৌশল কী হতে পারে, সেগুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষক দলের দাবি, ইউরো ২০২৪ টুর্নামেন্টে ইংল্যান্ড রানারআপ হবে বলে তাদের মডেল সঠিক পূর্বাভাস দিয়েছিল। এরপর মডেলটিকে আরও উন্নত করা হয়েছে। বর্তমানে এতে সম্ভাব্য চোট, নিষেধাজ্ঞা, গোলদাতার পূর্বাভাস, আবহাওয়ার প্রভাব ও খেলার মাঠের পরিস্থিতিও যুক্ত করা হয়েছে। হোমসের মতে, তিনটি আয়োজক দেশে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে আবহাওয়া ও ভৌগোলিক বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এসব বিষয়ও বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সুপারকম্পিউটারের বিশ্লেষণে দেখা গেছে, টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আর্লিং হলান্ড ও স্পেনের মিকেল ওইয়ারসাবাল। দুজনেরই গড়ে ৫ দশমিক দুটি করে গোল করার সম্ভাবনা রয়েছে। তবে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনার হিসাবে হলান্ডই শীর্ষে রয়েছেন। তাঁর এই পুরস্কার জয়ের সম্ভাবনা ১৯ শতাংশ। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন রয়েছেন তৃতীয় স্থানে, সম্ভাবনা ১২ দশমিক ২ শতাংশ। অন্যদিকে জুড বেলিংহামের সম্ভাবনা ধরা হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।
সিমুলেশনের ফল অনুযায়ী, ইংল্যান্ড নিজেদের গ্রুপে শীর্ষ স্থান অর্জন করতে পারে। এরপর নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও মেক্সিকো। বিশ্লেষণে আরও বলা হয়েছে, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে ব্রাজিল। সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল। আর ফাইনালে স্পেনের সঙ্গে লড়াই হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্যদিকে স্কটল্যান্ড নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দলটির শেষ ১৬–তে ওঠার সম্ভাবনা ১১ দশমিক ৮ শতাংশ।

অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের সম্ভাবনা নিয়ে আলাদা বিশ্লেষণ প্রকাশ করেছেন। তাঁদের ফলাফলও অনেকাংশে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে মিল রয়েছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৪ দশমিক ৫ শতাংশ। ইংল্যান্ডের সম্ভাবনা ১২ দশমিক ৪ শতাংশ। ফ্রান্সও রয়েছে কাছাকাছি অবস্থানে। জার্মানির সম্ভাবনা ধরা হয়েছে ১১ দশমিক ২ শতাংশ। গবেষণার সহপ্রধান লেখক আখিম সাইলিস বলেন, আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবারের শিরোপা লড়াই অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কোনো দলই অন্যদের তুলনায় স্পষ্টভাবে এগিয়ে নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Dainik Barta  @2025-26. All Rights Reserved.